রিটার্ন ও রিফান্ড নীতিমালা
গ্রাহক সন্তুষ্টিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের কোনো পণ্যে ত্রুটি থাকলে বা প্রত্যাশা পূরণ না হলে আপনি সহজে রিটার্ন ও রিফান্ড সুবিধা উপভোগ করতে পারবেন।
১. ৭ দিনের রিটার্ন সুবিধা
পণ্য গ্রহণের ৭ দিনের মধ্যে যদি কোনো উৎপাদনজনিত ত্রুটি (Manufacturing Defect) ধরা পড়ে, তবে সম্পূর্ণ বিনামূল্যে নতুন পণ্য পরিবর্তন (Exchange) করে দেওয়া হবে।
২. রিটার্নের শর্তাবলী
- পণ্যটি অক্ষত ও ব্যবহারবিহীন অবস্থায় মূল প্যাকেজিং সহ থাকতে হবে।
- অর্ডারের ইনভয়েস বা ডেলিভারি চালান সাথে থাকতে হবে।
- ডেলিভারির সময় পণ্য ক্ষতিগ্রস্ত থাকলে ডেলিভারি ম্যানের উপস্থিতিতেই আমাদের হেল্পলাইনে অবহিত করতে হবে।
৩. রিফান্ড প্রক্রিয়া
রিটার্নকৃত পণ্য আমাদের ওয়ারহাউসে পৌঁছানোর পর ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়।